রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন নাজনীন নীহা

বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা জানিয়েছেন, এখনই বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করার জন্য তিনি প্রস্তুত নন। তবে ভবিষ্যতে সিনেমায় অভিনয় করবেন বলেও জানিয়েছেন তিনি।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫৭ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫৭ এএম
সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন নাজনীন নীহা

বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়ে নিজেকে ব্যস্ত করে তুলেছেন তিনি। বছরজুড়েই দেখা মেলে তার অভিনীত নাটকের। টেলিভিশনের পাশাপাশি ওটিটিতেও রয়েছে তার বিচরণ। সমসাময়িক অনেকেই সিনেমার জন্য দৌড়ঝাঁপ করলেও নিজেকে এখনো বড়পর্দার বাণিজ্যিক সিনেমার জন্য সম্পূর্ণ ফিট মনে করেন না এই অভিনেত্রী।

নীহা জানিয়েছেন, এখনই সিনেমার জন্য প্রস্তুত নন তিনি। এ প্রসঙ্গে নাজনীন নিহা বলেন, ‘আমি এখনো আসলে বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায় তাতে কাজ করার জন্য প্রস্তুত নই। অবশ্যই সিনেমায় অভিনয় করব। তবে এখন নয়। আমার মনে হয় এখনো নিজেকে প্রস্তুত করা অনেক বাকি। নাটকে অভিনয় করতেই আমি এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা আসলে অনেক বড় বিষয়। যে কারণে অভিনয়ের জন্য আমি নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই তারপর সেখানে কাজে নামতে চাই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি।

এদিকে সম্প্রতি অপুর্বর সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন নীহা। নাম ‘ভালো আছ তো’। নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এটিও এরইমধ্যে প্রকাশ হয়েছে।

এছাড়া আরেকটি কাজ নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। নাম ‘ইনস্টাগ্রাম’। পরিচালনা করছেন মোস্তফা কামাল রাজ। এটি ইউটিউবে মুক্তি পাবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ