শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্ত্রীর চিকিৎসার খোঁজ নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ২:২৭ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ২:২৭ পিএম
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন রাষ্ট্রপতি। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা মন্ত্রীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

বুধবার রাতে অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ