শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা গাড়িসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:১৬ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:১৬ পিএম
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় প্রাণ গেল রিকশাচালকের, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান ডেইলি বরিশাল-কে জানান, তাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

নিহত শাহজালালী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন তিনি। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান ডেইলি বরিশাল-কে জানান, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলার বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারি ডেইলি বরিশাল-কে জানান, নিহতের পরিবার বাদী হয়ে একটি মামলা করবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ