মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

রাফসান-সুনেহরার বাগদান গুঞ্জন নিয়ে মুখ খুলল মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বাগদানের গুঞ্জন তৈরি হলেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবিটি আসলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠানের শুটিং সেটে তোলা, যা পরে এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করা হয়েছে।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৪:১৪ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৪:১৪ পিএম
রাফসান-সুনেহরার বাগদান গুঞ্জন নিয়ে মুখ খুলল মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ

কনটেন্ট ক্রিয়েটর সুনেহরা তাসনিম ও ইউটিউবার ইফতেখার রাফসানের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়, অনেকেই ধারণা করেন গোপনে বাগদান সেরে ফেলেছেন বর্তমান তরুণ প্রজন্মের পছন্দের এই দুই কন্টেন্ট ক্রিয়েটর। তবে শেষ পর্যন্ত জানা গেল, ছবির পেছনের গল্প একেবারেই আলাদা।

মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ জানিয়েছে, রাফসান ও সুনেহরার বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির সঙ্গে তাদের বাস্তব জীবনের বাগদানের কোনো সম্পর্ক নেই। তবে বাগদানের গুঞ্জন মিথ্যা হলেও একসঙ্গে কাজ করার খবরটি সত্যি বলে জানিয়েছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার কর্তৃপক্ষ।

জানা গেছে, ছবিটি আসলে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘মার্কস অল রাউন্ডার’-এর শুটিং সেটে তোলা। শিশু-কিশোরদের প্রতিভা তুলে ধরার এ আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাবে। কিন্তু পরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে ছবিটি সম্পাদনা করে বাগদানের ছবি হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

অথচ ‘মার্কস অল রাউন্ডার’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে পর্দায় জুটি বাঁধছেন রাফসান ও সুনেহরা। এখন দেখার বিষয়— উপস্থাপক হিসেবে তাদের নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ