রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

ক্রিকেট ম্যাচ চলাকালে স্কুটার নিয়ে মাঠে দর্শক, হাসিতে মেতে উঠলেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভারত ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে এক বৃদ্ধ দর্শক স্কুটার চালিয়ে মাঠের ভেতর দিয়ে চলে যান, যা দেখে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। এই অপ্রত্যাশিত ঘটনায় হাসিতে মেতে ওঠেন মাঠের ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৮:৪৫ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৮:৪৫ পিএম
ক্রিকেট ম্যাচ চলাকালে স্কুটার নিয়ে মাঠে দর্শক, হাসিতে মেতে উঠলেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ভারত ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের প্রথম দিনের শেষ দিকে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ভারতের ইনিংসের ৮৩তম ওভার করতে প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের পেসার ব্রেট র‌্যান্ডেল। ঠিক তখনই ভারতীয় ব্যাটার আকাশ দীপ তাকে হাতের ইশারায় থামতে বলেন।

শুরুতে কেন তাকে থামানো হচ্ছে, তা বুঝতে পারেননি র‌্যান্ডেল। পরে চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য—এক বৃদ্ধ দর্শক স্কুটার চালিয়ে মাঠের ভেতর দিয়ে সাইটস্ক্রিনের সামনে চলে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, দিনের শেষ কয়েক ওভার ভালোভাবে দেখার জন্য মাঠের অন্য পাশে সুবিধাজনক জায়গা খুঁজছিলেন তিনি।

ওই দর্শক নিরাপদে মাঠ পার না হওয়া পর্যন্ত খেলা শুরু করতে রাজি হননি আকাশ দীপ। এ সময় মাঠে থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ধারাভাষ্যকাররাও ঘটনাটি নিয়ে মজার মন্তব্য করেন। ম্যাচ দেখার জন্য পছন্দের জায়গা খুঁজে নেওয়ার এমন অভিনব কৌশল দেখে ওই দর্শককে রসিকতার ছলে অভিনন্দন জানান তারা।

ক্রিকেট ম্যাচ চলার সময় দর্শকের মাঠে ঢুকে পড়ার ঘটনা মাঝেমধ্যেই দেখা যায়। তবে স্কুটার চালিয়ে সরাসরি মাঠের ভেতর দিয়ে চলে যাওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী। অপ্রত্যাশিত এই দৃশ্যের কারণে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। আর তা দেখে হাসিতে মেতে ওঠেন মাঠের ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ