ব‌রিশাল স‌মি‌তি নি‌য়ে বার বার স্বরযন্ত্র হ‌য়ে‌ছে

0
62

ইতালিতে বসবাসরত বরিশালবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত “বরিশাল জেলা সমিতি” বর্তমানে প্রবাসী সমাজে একটি সুসংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। কর্ণধার মো. নজরুল মাঝির অনুপস্থিতিতে উপদেষ্টা মজিবুর রহমান সিকদার তার দক্ষ নেতৃত্ব, শ্রম ও দিকনির্দেশনার মাধ্যমে সমিতিকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছেন। দীর্ঘ ৩৬ বছর ইতালিতে প্রবাস জীবন কাটানো এই সামাজিক ব্যক্তিত্বকে ভবিষ্যৎ “বরিশাল বিভাগ সমিতি”-র সভাপতি হিসেবে নিয়ে ইতোমধ্যে মহলে আলোচনা চলছে।

মজিবুর রহমান সিকদার বলেন, ইতা‌লি‌তে এই ব‌রিশাল স‌মি‌তি নি‌য়ে এক‌টি পক্ষ বার বার স্বরযন্ত্র ক‌রে‌ছে,একেক সময় তারা একেক জন‌কে বোগলদাবা ক‌রে স্বার্থসি‌দ্ধি হা‌সিল করার ব‌্যর্থ চেস্টা ক‌রে‌ছে । সফল হয়‌নি । আবারও তারা পিছন থে‌কে কলকা‌ঠি নাড়ার চেস্টা কর‌ছে,অন‌্যান্ন জেলবাসী‌দের কা‌ছে ব‌রিশাল‌কে হেয় ও ছোট করার চক্রা‌ন্তে লিপ্ত হ‌য়ে‌ছে ।

ইতালিতে ৫০-৬০ বছর ধরে বসবাসরত বরিশাল বিভাগের একটি বৃহৎ জনগোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ধারণ করলেও প্রবাসে তারা সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আইন মেনে সভা-সমাবেশ, পিকনিক ও সামাজিক আয়োজনে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন। জেলা ভিত্তিক প্রতিটি প্রবাসী সংগঠনের সঙ্গে বরিশাল জেলা সমিতি সম্পৃক্ত থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে চলছে।

তিনি আরও বলেন, “বরিশাল জেলা সমিতি কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়—এটি সবার, সব দলের। যারা ব্যক্তিগত স্বার্থে এই সমিতিকে রাজনৈতিক রঙ লাগিয়ে বিভাজন করতে চায়, তারা কখনও বরিশালবাসীর কল্যাণ চায় না। আগেও তারা বারবার ষড়যন্ত্র করে পাল্টা কমিটি গঠনের চেষ্টা করেছে। ভবিষ্যতের বরিশাল হবে সবার, কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়।”