নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন।
স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও তিনি দলের পক্ষে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন। এলাকাবাসীর সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
গৌরনদী পৌর যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, গৌরনদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ।
এ ছাড়া গণঅধিকার পরিষদসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে এই গণসংযোগ কর্মসূচি আসন্ন নির্বাচনে প্রতিযোগিতার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
