ঢাকা জেলা প্রতিনিধিঃ মাটি ও মানুষের টানে দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। সম্মান ও মর্যাদা একমাত্র মহান আল্লাহর দান। আল্লাহ্ যদি কাউকে সম্মান দেন, পৃথিবীর কারও সাধ্য নেই তা রুখে দেওয়ার। সেই চিরন্তন সত্যেরই বাস্তব প্রতিফলন আজ বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট হয়ে উঠেছে।
দীর্ঘ সময়ের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নিরবচ্ছিন্ন নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রাজকীয় মর্যাদায় বরণ করে নিচ্ছে দেশবাসী। দেশের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ অভ্যর্থনা পরিণত হয়েছে এক ঐতিহাসিক গণজাগরণে।
রাজপথে মানুষের ঢল, স্লোগানে মুখর পরিবেশ এবং আবেগঘন উপস্থিতি প্রমাণ করে—জনগণের ভালোবাসা ও আস্থা আজ তারেক রহমানের নেতৃত্বের দিকেই ধাবিত। বহু প্রতিকূলতা ও রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলা করেও অবিচল থেকে দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার ফলেই তিনি আজ আগামীর প্রধানমন্ত্রী হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই রাজকীয় অভ্যর্থনা শুধু একজন নেতার প্রতি সম্মান নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই অভ্যর্থনা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
দেশবাসীর বিশ্বাস—আল্লাহর রহমত ও জনগণের দোয়ায়, প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
