গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ, ২৮ রমজান) সন্ধ্যায় গৌরনদী বন্দরের নিজ বাসভবনে এ আয়োজন করেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক নিজেই, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, বিএনপি নেতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল আলম সেন্টু খান।
এ সময় গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হাওলাদার, যুবদল নেতা মোঃ শামীম মিয়া, মোঃ তাছির উদ্দিন, হুমায়ুন কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা জোরদারে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
