ব‌রিশা‌লে পিকআপ দুর্ঘটনা ড্রাইভার আহত

0
134

মর্মা‌ন্তিক এক সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক গুরতর আহত । ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের গৌরনদী উপ‌জেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় সকাল ৬টার সময় এ দুর্ঘটনা ঘ‌টে ।

গৌরনদী ফায়ার সা‌র্ভিস স্টেশন অ‌ফিসার বিপুল হো‌সেন জানান, ঢাকা থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খায়। এতে চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
আহত ব্যক্তির নাম মোহাম্মদ হৃদয় (২৫), তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।