আগামী বছরের জন্য ২৯ দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্রবার ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা মোট ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করা হয়, যাতে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২৯ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, ছুটির দিনগুলোর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় সরকারি কর্মচারীরা মোট ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন।



