সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: পরওয়ার

জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: পরওয়ার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৮:৫৭ পিএম
জ্বালানি খাতের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো যাবে না: পরওয়ার

জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে।

আজ সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, এলপিজির দাম বাড়ানোর ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পারিবারিক ব্যয় আরও বাড়বে। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।

আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে পরওয়ার এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসা, সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা এবং সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির আহ্বান জানান তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ