সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ

৪৫তম বিসিএসের মাধ্যমে ২৬৬ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাদের আগামী ১ নভেম্বর নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১:৪১ এএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ১:৪১ এএম
৪৫তম বিসিএসের ২৬৬ কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ

সরকার ৪৫তম বিসিএসের মাধ্যমে ২৬৬ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর ২৬৬ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের আগামী ১ নভেম্বর নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ