বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি

বাংলাদেশ পুলিশের ৭৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি পৃথক অফিস আদেশ জারি করেছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ পিএম
৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি

বাংলাদেশ পুলিশের ৭৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে তিনটি পৃথক অফিস আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে একটি আদেশে ৬৭ জন, আরেকটিতে ১০ জন এবং তৃতীয় আদেশে একজন পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয়েছে।

উপসচিব তৌসিফ আহমেদের সই করা আদেশগুলোতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান প্রতিবেদন জমা দিতে হবে। এসব পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ