মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ২:২৫ এএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ২:২৭ পিএম
গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও সামগ্রিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। সেপ্টেম্বর ২০২৬ মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি ‘ক্যাটাগরি-এ’ শ্রেণিতে এ স্বীকৃতি অর্জন করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বরিশাল জেলার পুলিশ সুপার এ, জেড, এম, মোতাহারুজ্জামানের স্বাক্ষরিত সম্মাননাপত্রে তাঁর এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়।সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, মামলার নিষ্পত্তি কার্যক্রম তদারকি, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং অবৈধ মালামাল উদ্ধারে অসাধারণ কর্মদক্ষতার জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

পুলিশের এ স্বীকৃতি গৌরনদী থানার কার্যক্রমে দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে তাঁর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা প্রদান করে ওসি মো. তারিক হাসান রাসেলের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ