বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ হলেন গিনির ফুটবলার

পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসায় প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথায় আঘাত করার ঘটনায় গিনির আন্তর্জাতিক ফুটবলার ইব্রাহিমা ক্যামারাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ও ৫০ হাজার পোলিশ জ্লোটি জরিমানা করা হয়েছে। ম্যাচে লাল কার্ড দেখার পর টানেল থেকে ফিরে এসে এমন অসংযত আচরণ করেন তিনি।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৭ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫৭ পিএম
প্রতিপক্ষকে আঘাত করে ৬ মাস নিষিদ্ধ হলেন গিনির ফুটবলার

মাঠে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন ইব্রাহিমা ক্যামারা। পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসায় এমন কাণ্ড ঘটিয়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন গিনির এই আন্তর্জাতিক ফুটবলার। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৫০ হাজার পোলিশ জ্লোটি জরিমানাও করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা।

ঘটনাটি ঘটে গত শনিবার পোগন শ্চেচিনের বিপক্ষে রাদোমিয়াক রাদোমের ম্যাচে। ৪-৩ গোলে হেরে যাওয়া সেই ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখেন রাদোমের মিডফিল্ডার ক্যামারা। কার্ড দেখে প্রথমে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আবারও টানেল থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর পোগনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেন ক্যামারা।

তার এমন অসংযত আচরণের পর কঠোর অবস্থান নেয় পোলিশ লিগ কর্তৃপক্ষ। দেশটির সব ধরনের ফুটবল প্রতিযোগিতায় আগামী ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। একই সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এক বিবৃতিতে পোলিশ লিগ কমিশন জানায়, ম্যাচ চলাকালে ক্যামারা ক্রীড়াসুলভ আচরণের নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের ওপর হামলা চালানোর কারণেই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ