রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

গ্রামাঞ্চলের অসচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস পৌঁছে দিতে ‘এলপিজি কার্ড’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত কিছু এলাকার নি...

ড
ডেইলি বরিশাল· অ্যাডমিন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম
কম দামে গ্যাস দিতে আসছে এলপিজি কার্ড

এরপর বিপিসির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি কমিটি জ্বালানি বিভাগকে জানিয়েছে, বিপিসির কোম্পানিগুলোর ডিলার নেটওয়ার্ক ব্যবহার করে নির্বাচিত কয়েকটি উপজেলায় প্রতি মাসে ৫০ হাজার থেকে ৭৫ হাজার এলপিজি সিলিন্ডার সরবরাহ করা সম্ভব। ভবিষ্যতে সংরক্ষণাগার ও বোতলজাতকরণের সক্ষমতা বাড়ানো গেলে এ কর্মসূচির আওতায় সরবরাহের পরিমাণও বাড়ানো যাবে।

বিপিসির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, অসচ্ছল পরিবারগুলোর কাছে স্বল্পমূল্যে এলপিজি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এ জন্য গঠিত কমিটি সিলিন্ডারভিত্তিক মাসিক সরবরাহের বিষয়ে প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কোথায় এবং কীভাবে গ্যাস বিতরণ করা হবে, সে বিষয়ে পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।

বর্তমানে ১২ দশমিক ৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্য ৭৭৭ টাকা। তবে সরকারিভাবে বাজারজাত করা এই গ্যাস সাধারণ ভোক্তাদের কাছে সহজলভ্য নয়। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে এলপিজি সরবরাহের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, এ কর্মসূচিতে যাতে কোনো ধরনের চুরি, অনিয়ম বা লুণ্ঠনের সুযোগ না থাকে, তা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা বজায় রেখে মুনাফামুক্ত ও লুণ্ঠনমুক্ত সেবা প্রান্তিক নারীদের কাছে পৌঁছে দেওয়া গেলে এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।

এদিকে বিপিসির প্রতিষ্ঠান এলপিজি লিমিটেড স্থানীয়ভাবে প্রাপ্ত কাঁচামাল ব্যবহার করে প্রতি মাসে প্রায় ১ লাখ ৫ হাজার সিলিন্ডার গ্যাস উৎপাদন করে। বর্তমানে উৎপাদিত সিলিন্ডারের ২০ থেকে ২৫ শতাংশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সরবরাহ করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ড

ডেইলি বরিশাল

অ্যাডমিন

দৈনিক বরিশাল অনলাইন পোর্টালের প্রধান প্রশাসক ও বার্তা নিয়ন্ত্রক।

সম্পর্কিত আরও সংবাদ