সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

স্বাস্থ্য ও চিকিৎসা

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নিশ্চিত শনাক্ত ৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৫ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৫ পিএম
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নিশ্চিত শনাক্ত ৭৮

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে ৭৮ জন শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে। সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিনজন ঢাকার। এছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনার একজন করে। নিশ্চিত হাম শনাক্তদের ৭৮ জনই ঢাকার।

হামের উপসর্গ পাওয়াদের মধ্যে ঢাকার ৪৮১, সিলেটের ১৫৭, চট্টগ্রামের ৩১১, রাজশাহীর ৩২, ময়মনসিংহের ৮৮, বরিশালের ১৩৪, খুলনার ১২২ ও রংপুরের ৬৩ জন। মার্চ মাস থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১২৯ জন মারা গেছেন।

এই সময়ের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের মধ্যে হাম শনাক্ত এবং ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ