চ্যাম্পিয়ন্স লিগের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে রোমাকে হারিয়েছে, তবে ফলাফলের চেয়ে রোমার সমর্থকদের ভালোবাসাই বেশি ছুঁয়ে গেছে পর্তুগিজ কোচ হোসে মরিনিয়োকে। স্টাডিও অলিম্পিকোতে সাবেক ক্লাব রোমার বিপক্ষে প্রতিপক্ষের ডাগআউটে ফিরেই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোমা কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মরিনিয়ো। সাবেক ক্লাবটির সঙ্গে গড়ে ওঠা গভীর আবেগের সম্পর্কের কথা স্মরণ করে তিনি জানান, ফুটবলে জয়-পরাজয়ের বাইরেও কিছু অনুভূতি থাকে, যা তার কাছে অনেক বেশি মূল্যবান।
মরিনিয়ো লেখেন, দীর্ঘ ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো শুধু গোল কিংবা জয়ের হিসাব দিয়ে পরিমাপ করা যায় না। কিছু মুহূর্ত গভীর আবেগের জন্ম দেয়, যার প্রতিদানে বিনয়ের সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার থাকে না।
রোমার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ রোমা, ধন্যবাদ রোমার ভক্তদের। তোমাদের প্রতি আমার এই আবেগ ও কৃতজ্ঞতা চিরন্তন।
-6ad22718142f3.jpg)


