মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারকে দেওয়া এক লাখ টাকা ক্ষতিপূরণের অর্ধেক দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ দাবিতে বাধা দেওয়ায় জামায়াতের এক নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগও উঠেছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
নিহতের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের অর্ধেক দাবি, বাধা দেওয়ায় জামায়াত নেতাকে মারধর

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিবারকে দেওয়া এক লাখ টাকা ক্ষতিপূরণের অর্ধেক দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ দাবিতে বাধা দেওয়ায় জামায়াতের এক নেতাকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগও উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মঙ্গলবার বিকালে ফতুল্লার পাগলা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ফতুল্লার পাগলা নাককাটা বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হন। নিহতের পরিবার মামলা না করায় স্থানীয় ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশের মাধ্যমে পরিবারটিকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়।

অভিযোগে বলা হয়, ওই টাকা থেকে অর্ধেক দাবি করে নিহতের পরিবারকে চাপ দিতে থাকেন স্থানীয় আমিনুল ইসলাম কাজল, রাসেল, আলামিন, শাকিব ও নুরুসহ ৭ থেকে ৮ জন। বিষয়টি জানতে পেরে দেলোয়ার হোসেন তাদের এ কাজে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার পাগলা নয়ামাটি ভাবি বাজার এলাকায় দেলোয়ার হোসেনকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ