সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

‘জনস্বার্থে’ হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বদলির কারণ না জানিয়ে শুধু ‘জনস্বার্থে’ এ আদেশ জারির কথা বলা হয়েছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ পিএম
‘জনস্বার্থে’ হঠাৎ এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে হঠাৎ করে কেন তাদের বদলি করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। এতে শুধু ‘জনস্বার্থে’ এ আদেশ জারির কথা উল্লেখ করা হয়েছে।

আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবির ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই তাদের সরিয়ে দেওয়া হলো। এর আগে রোববার এনসিটিবির আরেক কর্মকর্তাকে বদলি করা হয়।

বদলি করা নয় কর্মকর্তার মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স কলেজে এবং রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

বদলি করা কর্মকর্তাদের ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। অন্যথায় ওই দিন তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ