সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের টিকটক ভাইরাল, তদন্ত কমিটি গঠন

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের টিকটক ভাইরাল, তদন্ত কমিটি গঠন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের টিকটক ভাইরাল, তদন্ত কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির শেষ ক্লাশের দিন শিক্ষার্থীদের নিয়ে আরবি প্রভাষক ওবায়দুল আকবার ফরহাদের করা টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।

তাদের তৈরি করা ভিডিওটি সিয়াম নামের একটি আইডি থেকে পোস্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা হলেন—একই প্রতিষ্ঠানের আরবি প্রভাষক শহিদ উল্যাহ, ইংরেজি প্রভাষক আবু সাঈদ এবং সহকারী শিক্ষক (গণিত) আব্দুল করিম। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৫৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে ধারণ করা ভিডিওটিতে শিক্ষকের পর ছাত্র এবং ছাত্রীরা একের পর এক এসে মোবাইলের ক্যামেরায় হাত রাখছেন। পরে মিউজিক যোগ করে তা টিকটকে দেওয়া হয়, যা মুহূর্তের মধ্যে ফেসবুকেও ভাইরাল হয়ে যায়।

র মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন- কোম্পানীগঞ্জের শীর্ষ একটি বিদ্যাপীঠ হিসেবে শরাফতিয়া মাদ্রাসার সুপরিচিতি রয়েছে। সেখানে এমন ভিডিও বানানো মেনে নেওয়া যায় না। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নেতিবাচক বার্তা দেবে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি নজরে আসার সঙ্গে সঙ্গেই মাদ্রাসার শৃঙ্খলা বজায় রাখতে প্রভাষক শহিদ উল্যাহকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ