সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রযুক্তির অপব্যবহারে ভোটের পকেট উত্তেজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রবণতা বেড়েছে: স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রযুক্তির সহায়তায় ভোটের পকেট খুঁজে বের করা, সেই পকেটকে উত্তেজিত করা এবং এর বিনিময়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা বর্তমান রাজনীতির একটি অসুস্থতা।

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:১৯ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৭:১৯ পিএম
প্রযুক্তির অপব্যবহারে ভোটের পকেট উত্তেজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রবণতা বেড়েছে: স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রযুক্তির সহায়তায় ভোটের পকেট খুঁজে বের করা, সেই পকেটকে উত্তেজিত করা এবং এর বিনিময়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চেষ্টা বর্তমান রাজনীতির একটি অসুস্থতা। তিনি এটিকে রাজনীতির একটি অসুস্থ চর্চা হিসেবে উল্লেখ করেন।

সোমবার সকালে বরিশালে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন স্বপন। অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।

স্বপন বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিশেষ করে সংখ্যাগরিষ্ঠতার রাজনীতিতে প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট ভোটারগোষ্ঠীকে চিহ্নিত করা এবং তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে ভোটের সুবিধা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিযোগিতা ও সংঘাতের সুযোগকে কাজে লাগিয়েও এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে রাজনৈতিক দল, ধর্মীয় নেতা ও বিভিন্ন গোষ্ঠীকে ঘিরে সংবাদ তৈরির ক্ষেত্রে অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা দেখা যায়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ ধরনের তৎপরতা রয়েছে। বিষয়গুলো সাধারণ মানুষ নিজেদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে সহজেই বুঝতে পারবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ