সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৬:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে। সোমবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন। এতে দেশের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত ও আইনের খসড়া অনুমোদন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে (তৃতীয় তলায়) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন এবং বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বিস্তারিত তুলে ধরবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ