নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ এএম
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
লিওনেল মেসি ফ্রি কিক থেকে আবারও গোল করেছেন। তবে শেষ কিছুদিনের আর সব গোল থেকে এই গোলটা বোধহয় একটু ‘স্পেশাল’। কারণ এই গোলটা রীতিমতো অবিশ্বাস্যই ঠেকতে পারে আপনার কাছে। কোণটা যে দুরূহই ছিল!
তবে মেজর লিগ সকারে এরপরও জিততে পারেনি তার দল ইন্টার মিয়ামি। রক্ষণের দুই ভুলে হেরে বসেছে কলম্বাস ক্রুর বিপক্ষে।
আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায়ের ক্ষণটা খুব কাছে চলে এসেছে মেসির। বেনিনের বিপক্ষে আবেগঘন সেই ম্যাচের আগে এমএলএসে শেষ ম্যাচটি খেললেন তিনি। সেই ম্যাচে মেসি আবারও নিজের ক্ষমতা দেখিয়েছেন।
প্রথমার্ধে অসম্ভব এক কোণ থেকে ফ্রি-কিকে গোল করে তিনি মিয়ামিকে সমতায় ফেরান। গোলটা এসেছে ম্যাচের ৩৩ মিনিটে। বক্সের ডান পাশে, প্রায় কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় ফ্রি কিক পায় মিয়ামি। এই জায়গা থেকে সাধারণত ক্রসই আসে বক্সে। কিন্তু সেখান থেকে মেসি শটই নিয়ে বসেন। সেটা সবাইকে বোকা বানিয়ে গিয়ে আছড়ে পড়ে ফারপোস্টে।
৩৩ মিনিটের এই গোলটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিয়ামির হয়ে তার ১২তম সরাসরি ফ্রি-কিক গোল। এই মৌসুমে এটি তার ষষ্ঠ। এমএলএসে এ বছর মেসির গোল হলো ২১টি। গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এফসি ডালাসের পেটার মুসার চেয়ে তিন গোলে এগিয়ে আছেন।
মেসির সেই গোলের আগে জ্যাকসন মার্তিনেজের পেনাল্টি থেকে এগিয়ে যায় কলম্বাস। মেসি যখন সমতা ফে
-6ab9dfae6448d.jpg)


-6ab5d8eba9ce5.jpg)


-6ab4b05e27c15.jpg)