সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
১৩ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

এক রাতেই যেভাবে হাজার কোটি টাকার সম্পদ হারিয়েছিলেন রবার্তো কার্লোস

এক রাতেই যেভাবে হাজার কোটি টাকার সম্পদ হারিয়েছিলেন রবার্তো কার্লোস...

প
প্রধান সম্পাদক ও প্রশাসক· admin
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পিএমসর্বশেষ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পিএম
এক রাতেই যেভাবে হাজার কোটি টাকার সম্পদ হারিয়েছিলেন রবার্তো কার্লোস

নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

ফুটবল মাঠে সাফল্যের দিক থেকে কিংবদন্তি রবার্তো কার্লোস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক শিরোপা—ক্যারিয়ারে অর্জনের কমতি ছিল না তার। কিন্তু মাঠের বাইরের জীবনে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সাবেক এই তারকাকে। নিজের ক্যারিয়ারে উপার্জিত সম্পদের প্রায় পুরোটাই হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লিসবনে আয়োজিত ‘পর্তুগাল ফুটবল সামিটে’ নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন ৫৩ বছর বয়সি কার্লোস। তিনি জানান, দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে উপার্জন করা অর্থের ৯৯ শতাংশই একপর্যায়ে তার হাতছাড়া হয়ে যায়।

ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ফেনারবাচের মতো ক্লাবে খেলে বিপুল অর্থ উপার্জন করেছিলেন কার্লোস। কিন্তু পরবর্তীতে ভুল মানুষের ওপর আস্থা রাখাই তার জন্য বড় বিপর্যয় ডেকে আনে। তার ভাষ্য অনুযায়ী, যাদের বিশ্বাস করেছিলেন, তাদের কারণেই ব্যাংক অ্যাকাউন্টসহ সঞ্চিত সম্পদের বড় অংশ হারাতে হয়েছে।

নিজের সেই দুঃসময়ের কথা বলতে গিয়ে কার্লোস জানান, এক রাতে ঘুমাতে যাওয়ার পর পরদিন সকালে উঠে তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তার ভাষায়, বৃহস্পতিবার মধ্যরাতে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে উঠে সামনে দেখতে পান নথিপত্রের বিশাল স্তূপ। সেগুলোর বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। তখনই ব

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
প

প্রধান সম্পাদক ও প্রশাসক

admin

দৈনিক বরিশাল অনলাইন পোর্টালের প্রধান প্রশাসক ও বার্তা নিয়ন্ত্রক।

সম্পর্কিত আরও সংবাদ