মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
১৪ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই পুরস্কার

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই পুরস্কার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএমসর্বশেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই পুরস্কার

, ১০:১৫ পিএম

, ১০:০৩ পিএম

মাদকদ্রব্যের অপব্যবহার ও বাল্যবিবাহ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এসব বিষয়ে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে দেওয়া হবে পুরস্কার। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম৷

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ এবং বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের তথ্য জানা থাকলে তা ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনকে জানানো যাবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এসব অপরাধের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। কেউ কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য জানতে পারলে ‘হ্যাল

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ