মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
১৪ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ পিএমসর্বশেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ পিএম
দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

, ০৬:৫৩ পিএম

, ০৬:৪৭ পিএম

সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হবে, আগে যেটি ছিল সর্বোচ্চ ৪ কোটি। আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দেবে সরকার, আগে যেটি ছিল সর্বোচ্চ ২ কোটি টাকা।

মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

ড. সালেহ শিবলী ডেইলি বরিশাল-কে বলেন, প্রধানমন্ত্রী সতাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অতীতের কোনো সরকার এতো অনুদান দেয়নি। এটি প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক দেশ গড়ার পদক্ষেপের একটি অংশ। তিনি জানান, ২৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আর বিজন কান্তি সরকার ডেইলি বরিশাল-কে বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন তারেক রহমানের সরকার। সেই সঙ্গে পূজা উপলক্ষে ছুটিও বাড়ানো হয়েছে। টানা ৫ দিন সরকারি ছুটি ভোগ করার সুযোগ থাকছে এবার।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় দুর্গাপূজায় বিভিন্ন মন্ডপের জন্য মাত্র ২ কোটি টাকা করে অনুদান দেওয়া হতো। অন্তর্বর্তী সরকারের সময় ৪

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ