নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম
বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের বিতর্কিত সহকারী প্রকল্প পরিচালক (প্রকিউরমেন্ট) বুলবুল আহমেদকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বদলি করা হয়েছে।
গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ-২ শাখার এক আদেশে তাকে বদলি করা হয়। এর আগে দৈনিক যুগান্তরে লেইস প্রকল্পে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই তাকে প্রকল্পের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিযোগ, লেইস প্রকল্পের বিভিন্ন ক্রয় কার্যক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং দরপত্র প্রক্রিয়ায় বুলবুল আহমেদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৩ হাজার ৩০৮ কোটি টাকা বরাদ্দের লেইস প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্ত বাস্তবায়নের কথা রয়েছে।
আরও পড়ুনআরও পড়ুনএলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
সূত্রগুলো আরও জানায়, প্রকল্পের সার্ভিস প্যাকেজের আওতায় কনসালট্যান্ট ফার্ম নির্বাচনে প্রভাব বিস্তার এবং গুডস প্যাকেজের আওতায় টিটিসি ও এইচএসটিটিতে নিম্নমানের বা নকল পণ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এর মধ্যে ল্য






