, ১১:১৬ এএম
, ১০:৪৪ এএম
লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা আগেও অনেকবার জানিয়েছেন ফেলিপে মেলো।
লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা আগেও জানিয়েছেন ফেলিপে মেলো। এবারও আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ সাবেক এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। মেলোর মতে, মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আর্জেন্টিনার বুয়েনস আইরেসের উসিনা দেল আর্তেতে অনুষ্ঠিত ‘২০২৬ ওলে সামিট’-এর প্রথম দিনের আলোচনায় অংশ নেন মেলো। সেখানে নিজের ক্যারিয়ার, ব্রাজিলের বর্তমান দল, মেসি, নেইমার ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে কথা বলেন তিনি।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর বর্তমানে ব্রাজিলের গ্লোবোতে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন মেলো। পাশাপাশি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব আমেরিকানো দে কাম্পোসের মালিকও তিনি। দুই বছর আগে ক্লাবটি কেনার পর তার অধীনে দলটি দ্বিতীয় বিভাগের শিরোপা জিতেছে। আগামী মৌসুমে রিও ডি জেনেইরোর তৃতীয় বিভাগে খেলবে তারা।
প্রায় ৪২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া মেলোর আর মাঠে ফেরার ইচ্ছা নেই। তবে বন্ধুদের সঙ্গে নিয়মিত ফুটবল খেলেন তিনি। পাশাপাশি টেনিস খেলছেন এবং বক্সিংয়েও ফিরেছেন। একসময় জিউ-জিৎসুও করতেন এই সাবেক ফুটবলার।
ব্রাজিলের বর্তমান দল নিয়েও নিজের মত জানিয়েছেন মেলো। কোচ কার্লো আনচেলত্তিকে বিশ্বের অন্যতম সেরা কোচ মনে করলেও তার কৌশলের সঙ্গে ব্রাজিলের ঐতিহ্যবাহী ফুটবলধারার পার্থক্য রয়ে




