যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়।
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ নামের একটি পোশাক কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম। তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন এবং বর্তমানে ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। অন্যজন বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তিনিও কারখানাটিতে একই পদে (সুইং সুপারভাইজার) কর্মরত রয়েছেন।আরও পড়ুনআরও পড়ুনরাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেফতার
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কারখানার ভেতরে বাইরে থেকে লোক এনে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। সেখানে এই দুই কর্মকর্তাসহ কারখানার ও বাইরের বেশ কয়েকজন অংশগ্রহণ করেন। পরবর্তীতে এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে গোয়েন্




