বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
১৫ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

পুঁজিবাজারে আস্থা ফেরাতে স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা জরুরি

পুঁজিবাজারে আস্থা ফেরাতে স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা জরুরি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১ পিএমসর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১ পিএম
পুঁজিবাজারে আস্থা ফেরাতে স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা জরুরি

দীর্ঘদিন থেকে আস্থা সংকটে দেশের পুঁজিবাজার। এই আস্থা ফেরাতে কোম্পানিতে নিয়োগকরা স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা, জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তবে প্রস্তাবিত করপোরেট সুশাসন বিধিমালা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনার বিষয় ছিল : ‘বাংলাদেশে করপোরেট সুশাসন শক্তিশালীকরণ’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হোসেন সাদাত। আলোচনায় নিয়ন্ত্রকসংস্থা, কোম্পানির পরিচালক, পেশাজীবী, শিক্ষক, বিনিয়োগকারী ও সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সব কোম্পানির আকার, ব্যবসা ও ঝুঁকি এক নয়। তাই সবার জন্য একই ধরনের নিয়ম চাপিয়ে না দিয়ে কোম্পানির ধরন ও সক্ষমতা বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিএসইসি কমিশনার হোসেন সাদাত বলেন, বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একইসঙ্গে যেকোনো নীতিগত সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাবও বিবেচনায় নেওয়া হবে।

আরও পড়ুনআরও পড়ুনঅক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

তিনি বলেন, সীমিত সম্পদ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের অধিকার রক্ষা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়ে গঠনমূলক মতামতের ভিত্তিতে চলতি বছরের মধ

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ