শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /নতুন সিনেমা নির্মাণে তানিম নূর
বিনোদন

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ৪:৩০ পিএম·সর্বশেষ: ৩ অক্টোবর ২০২৬, ৪:৩০ পিএম
নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

ঢালিউড নির্মাতা তানিম নূর বরাবরই একটু ভিন্ন পথে হাঁটেন। গতানুগতিক ধারার গল্পের বাইরে গিয়ে রুপালি পর্দায় তুলে আনেন ভিন্ন কিছু। তাই সিনেমাপ্রেমী দর্শকদের কাছে এ নির্মাতার সিনেমা মানেই বাড়তি কৌতূহল ও বাড়তি উন্মাদনা। এবার তারই প্রমাণ মিলল জনপ্রিয় এ নির্মাতার নতুন সিনেমার সংবাদে। আসছে নতুন বছরে এ পরিচালকের একাধিক সিনেমা প্রেক্ষাগৃহে আসবে, তা একরকম জানিয়ে দিলেন তিনি।

এর আগে গত কয়েক বছর ধরে সিনেমাঙ্গনে তানিম নূরকে একজন দূরদর্শী নির্মাতা হিসেবেই দেখা গেছে। তার হাতে নির্মিত ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’ দেশের সিনেমার বাজারে এক অনন্য মাইলফলক। নেটিজেনরা বলছেন, এই সিনেমাগুলোর মাধ্যমে পরিচালক তানিম নূর বিশাল একটা জনগোষ্ঠীকে সিনেমাহলমুখী করেছেন।

এবার গোয়েন্দা সিরিজ ‘কাইজার’ দিয়ে বাজিমাত করেছিলেন পরিচালক তানিম নূর। ওটিটি মাধ্যম ছেড়ে বড়পর্দার সিনেমাপ্রেমী দর্শকের জন্য নতুন গোয়েন্দা সিনেমা নিয়ে আসছেন তিনি। ‘মজনু এন্টারপ্রাইজ’ নামে এ সিনেমা নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন নির্মাতা তানিম নূর। সেখানে দেখা গেছে, এক রহস্যেঘেরা ঘরের দরজা। তাতে লেখা আছে— ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর- তানিম নূর। সঙ্গে এও লেখা আছে— ‘কামিং ২০২৭’।

এমন সিনেমার পোস্টার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উন্মাদনা সৃষ্টি হয়েছে। সিনেমাপ্রেমী দর্শকদের কৌতূহল ও উন্মাদনা বেড়েছে। বছর শেষ হতে আর মাত্র বাকি কয়েক মাস। তাই বলা যায়, ২০২৭ জুড়েই থাকছে তানিম নূরের জয়জয়কার একাধিক কাজ।

সুতরাং ভক্ত-অনুরাগীদের উদ্দীপনা আর উন্মাদনা আরও বেড়েছে বহুগুণ। ‘মজনু এন্টারপ্রাইজ’ ছাড়াও থাকছে ‘কানাভুলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সাই-ফাই হরর সিনেমার কাজও। তাই ভরসার জায়গা থেকেই নতুন সিনেমার প্রতি আগ্রহ দর্শকদের।

‘মজনু এন্টারপ্রাইজ’ সিনেমার নাম শোনামাত্রই সিনেপ্রেমীদের মাঝে প্রচুর আগ্রহ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা, ঠিক তখনই সিনেমা আসার খবরে সিলমোহর দিলেন তানিম নূর। এ নির্মাতা বলেন, ‘আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে গল্প তৈরির কাজ চলছে। তবে কাস্ট এখনো ঠিক হয়নি। তাই কিছু বলতে চাচ্ছি না। এটি বড়পর্দার জন্য সম্পূর্ণ সিনেমা আকারে আসবে।’ শুধু নির্মাণ নয়, সিনেমাগুলোর প্রযোজনাও করছেন তিনি। এখনো কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে বলে জানান তানিম নূর।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন

পরবর্তী সংবাদ

শিশুদের কলতানে শিল্পকলায় শুরু ‘শিশু আনন্দ মেলা’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM