রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র
জাতীয়

শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র

শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৩:৪৯ এএম·সর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৩:৪৯ এএম
শহীদ আনাস স্মরণে পাঠকমেলার পাঠচক্র

‘পাঠকমেলা’র সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় পাঠচক্রের এবারের আয়োজন ছিল জুলাই বিপ্লবের বীর শহীদ আনাসকে নিয়ে। পাঠচক্রে পাঠ করা হয় ‘শহীদ আনাস স্মরণ সংখ্যা’। বইপাঠের পাশাপাশি শহীদ আনাসের জীবন, সাহসিকতা ও আত্মত্যাগের পাশাপাশি জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

‘শহীদ আনাস স্মরণ সংখ্যা’য় উঠে এসেছে রাজপথে তার সাহসিকতার গল্প। পরিবারের কাউকে না জানিয়ে চিঠি লিখে আন্দোলনরত ছাত্র-জনতার পাশে দাঁড়াতে রাজপথে ছুটে গিয়েছিলেন তিনি। তার গল্পের মধ্য দিয়ে উঠে আসে জুলাইয়ের রাজপথে থাকা অসংখ্য তরুণের সাহস ও প্রত্যয়ের চিত্র।

আলোচনায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম সিয়াম বলেন, ‘আমাদের ভাই শহীদ আনাস এক বিশাল সাহসিকতার প্রমাণ রেখে গেছেন আমাদের কাছে। আমরা কখনো কোনো স্বৈরশাসকের সামনে মাথা নত করিনি।

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী কৌশিক রহমান রিফাত বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শহীদদের নিয়ে আরো বই প্রকাশ হওয়া প্রয়োজন। এসব বইয়ের মাধ্যমে আগামী প্রজন্ম সেই সময়ের ইতিহাস জানতে পারবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিন ইয়াসার বলেন, ‘শহীদ আনাসের পাশাপাশি প্রত্যেক শহীদের জীবন ও অবদান নিয়ে বই এবং প্রামাণ্যচিত্র তৈরি করা দরকার।’ নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী জামান পায়েল আহত যোদ্ধাদের গল্প সামনে আনার ওপর গুরুত্ব দেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রাবিব রেহান বলেন, জুলাইয়ের ইতিহাস শুধু শিক্ষার্থীদের নয়; এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সংগ্রামের কথাও উঠে আসা প্রয়োজন।

বইপাঠ শেষে সামিন ইয়াসার শহীদ আনাসের ছবি ও তার পরিবারের সঙ্গে থাকা বিভিন্ন মুহূর্তের ছবি উপস্থিত সবার সামনে তুলে ধরেন। ছবিগুলো যেন আলোচনার আবেগকে আরো গভীর করে তোলে। একজন তরুণের মুখ, একটি পরিবারের শূন্যতা এবং একটি সময়ের ইতিহাস একসঙ্গে উপস্থিত হয় সেখানে।

শেষ বক্তব্যে সামিন ইয়াসার বলেন, রাষ্ট্রের কল্যাণের জন্য প্রয়োজনে নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমাদের সবার হৃদয়ে এমন চিন্তা থাকা প্রয়োজন—নিজের আগে দেশ। সন্ধ্যা ঘনিয়ে এলে শেষ হয় পাঠচক্র। পাঠচক্র শেষ হলেও শহীদ আনাসের জীবন ও আত্মত্যাগের গল্প থেকে গেল পাঠকদের মনে আর জুলাইয়ের সেই দিনগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়টিও যেন আরো গভীর হয়ে উঠল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আড্ডা থেকে সামনে চলার ভাবনা

পরবর্তী সংবাদ

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM