সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা
খেলাধুলা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ২:৩০ এএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ২:৩০ এএম
ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে খোঁচা

ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোরালো প্রচারণাকে খুব একটা ‘কার্যকর’ মনে করছেন না ফ্রান্স ফুটবলের সাবেক সম্পাদক পাসকাল ফেরে। এমনকি সুযোগ থাকলে তিনি নিজেও এবার এমবাপ্পেকে ভোট দিতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

আসন্ন ২৬ অক্টোবর লন্ডনের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর। বিশ্বজুড়ে প্রখ্যাত ১০০ জন সাংবাদিকের ভোটে নির্ধারিত হয় ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।

এবারের আসরে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২৬ বিশ্বকাপ—সবকটি বড় আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। এই পারফরম্যান্সের ওপর ভর করে গণমাধ্যমে নিজের পক্ষে বেশ সরব প্রচারণাও চালিয়েছেন তিনি।

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, ‘বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আসরে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া এবং সব মূল প্রতিযোগিতায় শীর্ষ গোলদাতা হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিহাসকে মূল্য দেওয়া উচিত।

তবে ১৯৯৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যালন ডি’অর তদারকির দায়িত্বে থাকা পাসকাল ফেরে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পের এই কৌশল নিয়ে দ্বিমত পোষণ করেন।

তিনি বলেন, ‘আমার মতে ব্যালন ডিঅর এমন কিছু নয় যা চেয়ে পাওয়া যায়, এটা অর্জন করে নিতে হয়। বিচারকরা অত্যন্ত অভিজ্ঞ ও স্বাধীনচেতা, গণমাধ্যমের এসব প্রচারণা তাদের বিচলিত করে না। তাই কিলিয়ানের এই ক্যাম্পেইন খুব একটা কার্যকর হয়েছে বলে মনে হয় না।

শুধু তা-ই নয়, এবার ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি নিজেও এমবাপ্পেকে বেছে নিতেন না বলে জানান ফেরে। দলগত কোনো ট্রফি না থাকাই এর মূল কারণ।

তিনি যোগ করেন, ‘ক্লাব ফুটবলে বা বিশ্বকাপে কোনো শিরোপা জয় ছাড়া বিশ্বের সেরা খেলোয়াড় হওয়াটা আমার কাছে অদ্ভুত লাগে। ফুটবল মূলত একটি দলীয় খেলা। কোনো ট্রফি না জেতার অর্থ হচ্ছে আপনি দলগতভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন না।

যদি শেষ পর্যন্ত এমবাপ্পে ট্রফিটি জিতেই যান, তবে ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর ক্লাব ফুটবলে কোনো শিরোপা না জিতে ব্যালন ডিঅর পাওয়া প্রথম খেলোয়াড় হবেন তিনি।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছিলেন এমবাপ্পে। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত হলেও দলীয় সাফল্য ছিল না। রিয়াল কোনো শিরোপা জিততে পারেনি।

এরপর বিশ্বকাপেও অবশ্য এমবাপ্পে নিজের নামকে আরও উজ্জ্বল করেছেন। ১০ গোল করে জিতেছেন টুর্নামেন্টের গোল্ডেন বুট। তিন বিশ্বকাপ মিলিয়ে তার গোল এখন ২২টি, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তবে টুর্নামেন্টে ফ্রান্সের শেষটা হয়েছে চতুর্থ হয়ে।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর ব্যালন ডিঅর-এর সম্ভাব্য বিজয়ীদের তালিকায় সবচেয়ে আলোচিত তিন নাম হ্যারি কেইন, লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দল পেলেন না নাহিদ, এসএ২০-তে খেলবেন বাংলাদেশের কজন?

পরবর্তী সংবাদ

ভারতের ফুটবলকে প্রশংসায় ভাসিয়ে যা বললেন আনচেলত্তি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM