শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৩:০২ এএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৩:০২ এএম
পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) মহারাষ্ট্রের পুনের উপকণ্ঠে তার খামারবাড়িতে অনুষ্ঠিত হবে। তার সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার মরদেহ আজই গোয়া থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।

নানা পাটেকরের সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গণেশ থোরাট জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অভিনেতার মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।

পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় নানা পাটেকরের খামারবাড়িতে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

গণেশ থোরাট আরও জানান, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে নানা পাটেকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানিয়েছিলেন, নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হবে।

তিনি বলেন, মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নানা পাটেকরের অসামান্য অবদানের কথা বিবেচনা করে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়ে আশিস শেলার বলেন, ‘নানা পাটেকরের চলে যাওয়া শিল্পজগতের জন্য গভীর ক্ষতি।

তিনি আরও বলেন, মহারাষ্ট্রের ইয়েওলার অলিগলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নানা পাটেকর মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন।

নানা পাটেকরের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ