শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৯:৫৬ এএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৯:৫৬ এএম
হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অনুমোদনহীন পথে চলা তেলবাহী ট্যাংকার সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনে আঘাত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

ইরানের ফার্স নিউজ এজেন্সি অজ্ঞাতনামা সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে এসব বিস্ফোরণ ঘটে।

আল-জাজিরা ও আনাদোলুও এ খবর প্রকাশ করেছে। তবে বিস্ফোরণের সংখ্যা, সংশ্লিষ্ট ট্যাংকারের পরিচয়, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরানের সতর্কতার মধ্যেই এ বিস্ফোরণের খবর এল। তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে দিয়ে জাহাজ চলাচল না করার বিষয়ে সতর্ক করেছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের সঙ্গে যুদ্ধের অবসানে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলে দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে চলমান আট মাসের যুদ্ধ মার্কিন রাজনীতিতেও চাপ তৈরি করেছে। যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। কংগ্রেসে অল্প ব্যবধানে থাকা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এখন দলটির অন্যতম প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক রয়টার্স/ইপসোসের এক জরিপে দেখা গেছে, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক অসন্তুষ্ট। রিপাবলিকানদের মধ্যেও প্রায় চারজনের একজন তার পদক্ষেপে অসন্তোষ জানিয়েছেন।

যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে জীবনযাত্রার ব্যয় মার্কিন ভোটারদের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ