মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা হেনস্থার অভিযোগ মামলার নিষ্পত্তি হয়েছিল যেভাবে
বিনোদন

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা হেনস্থার অভিযোগ মামলার নিষ্পত্তি হয়েছিল যেভাবে

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা হেনস্থার অভিযোগ মামলার নিষ্পত্তি হয়েছিল যেভাবে...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৮ পিএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ৩:৫৮ পিএম
নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর করা হেনস্থার অভিযোগ মামলার নিষ্পত্তি হয়েছিল যেভাবে

২০১৮ সালের সেপ্টেম্বরে বলিউডে তোলপাড় ফেলে দিয়েছিলেন তনুশ্রী দত্ত। প্রায় দশ বছর আগের একটি ঘটনার কথা প্রকাশ্যে এনে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন তিনি।

ঘটনাটি ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শুটিংকে ঘিরে।

তনুশ্রীর অভিযোগ ছিল, গানটিতে নানা পাটেকরের থাকার কথাই ছিল না। কিন্তু তিনি সেটে এসে তার সঙ্গে অশোভন আচরণ করেন। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর পরে সেই ঘটনাই আরও এক বার আলোচনায় এসেছে।

তনুশ্রীর দাবি ছিল, তাকে একক নাচের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, অশ্লীল বা অস্বস্তিকর কোনো নাচের ধাপে তিনি যোগ দেবেন না।

অভিনেত্রীর অভিযোগ, নাচ শেখানোর অজুহাতে নানা তার হাত ধরে টানেন, ধাক্কা দেন এবং শরীরে অনভিপ্রেতভাবে স্পর্শ করেন।

তনুশ্রী বলেছিলেন, ‘তিনি আমার হাত ধরে টানছিলেন, আমাকে ধাক্কা দিচ্ছিলেন, চিৎকার করছিলেন।

তার আরও অভিযোগ ছিল, পরে গানের নাচের ভঙ্গি বদলে নানার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য রাখার চেষ্টা হয়েছিল। নাচটির কোরিওগ্রাফার ছিলেন গণেশ আচার্য। তনুশ্রীর অভিযোগ ছিল, গণেশও সমর্থন করেছিলেন নানা পাটেকরকে। শেষ পর্যন্ত ওই ছবিতে আর কাজ করেননি অভিনেত্রী।

হেনস্থার ঘটনার পরে তনুশ্রী শুটিং ছেড়ে সাজঘরে চলে যান এবং তার বাবা-মা তাকে নিতে এলে তিনি গাড়িতে করে স্টুডিও থেকে বেরোনোর চেষ্টা করেন।

তনুশ্রীর অভিযোগ, বাইরে একদল লোক তার গাড়ি ঘিরে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। তার দাবি ছিল, ওই হামলার সঙ্গে নানার ঘনিষ্ঠদের যোগ ছিল। তবে ২০০৮ সালের পুলিশি অভিযোগে মূলত গাড়ি ভাঙচুরের ঘটনাটাই নথিভুক্ত হয়েছিল। যৌন হেনস্থার অভিযোগ সেখানে ছিল না।

দশ বছর পরে ২০১৮ সালে তনুশ্রী ফের বিষয়টি প্রকাশ্যে আনেন। তার বক্তব্য, ‘সবাই জানত, কিন্তু কেউ কিছু বলেনি।

তার এসব অভিযোগ প্রকাশ্যে আসার পরেই ভারতে যৌন হেনস্থার বিরুদ্ধে আন্দোলন নতুন গতি পায়। সেই সময়ের ‘হ্যাশট্যাগ মিটু’ আন্দোলনে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ উঠে আসে।

তনুশ্রীর অভিযোগ নানা পাটেকর অবশ্য শুরু থেকেই অস্বীকার করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পালটা প্রশ্ন তুলেছিলেন, ‘যৌন হেনস্থা বলতে কী বোঝাচ্ছেন? সেখানে পঞ্চাশ থেকে একশো জন মানুষ ছিল।’ পরে নানার আইনজীবী তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়ে অভিযোগ প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন।

২০১৮ সালের অক্টোবরে তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে ওশিওয়ারা থানায় মামলা হয়। নানা ছাড়াও নৃত্য পরিচালক গণেশ আচার্যেরও নাম ছিল অভিযোগে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা করা হয়েছিল।

এর প্রেক্ষিতে ২০১৯ সালে মুম্বাই পুলিশের বক্তব্য ছিল, অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তনুশ্রী সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন।

এর পরে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরে ২০২৫ সালের মার্চে আন্ধেরির আদালত মামলাটি নিষ্পত্তি করে। আদালত জানায়, ২০০৮ সালের ঘটনার প্রায় দশ বছর পরে দায়ের হওয়া মামলাটি আইন নির্ধারিত সময়সীমার বাইরে। ফলে মূল অভিযোগ সত্যি না মিথ্যা, সেই প্রশ্নে যাওয়ার সুযোগই পায়নি আদালত।

অর্থাৎ, আদালত নানা পাটেকরকে অভিযোগ থেকে বেকসুর খালাস করেনি, আবার তনুশ্রীর অভিযোগকেও সত্য বলে প্রতিষ্ঠা করেনি। পুলিশ তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কথা জানিয়েছিল, আর আদালত পরে সময়সীমার কারণে মামলাটি নিষ্পত্তি করে।

নানার মৃত্যুর পরে তার দীর্ঘ অভিনয়জীবন নিয়ে অনেকেই স্মৃতিচারণ করে। বহু তারকাই শোকপ্রকাশ করেন। তার পাশাপাশি তনুশ্রীর এই অভিযোগের প্রসঙ্গও ফিরে আসে।

তনুশ্রী নাম উল্লেখ না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি খবরটা শুনেছি। কিন্তু আজ আমার কাজের দিন। আমি একটি অনুষ্ঠানে যোগ দিতে লখনৌ যাচ্ছি। আমি সেটাতেই মন দিতে চাই। এমন একটা দিনে এই সব কিছু ঘটল, ব্যাপারটা খুব অদ্ভুত। লখনৌতে আমার একটি বড় অনুষ্ঠান রয়েছে। সেটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সারা দিনের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। সরাসরি অনুষ্ঠান করব, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলব, এমন পরিকল্পনাও ছিল।

লখনৌতে অনুষ্ঠান নিয়ে উত্তেজিত ছিলেন তনুশ্রী। কিন্তু নানার মৃত্যুর খবর পাওয়ার পরে তিনি খানিক আতঙ্কিত হয়ে বলেন, ‘এখন আমার ভয় হচ্ছে, সন্ধ্যায় সকলের আগ্রহের বিষয় হয়ে উঠবে এই মৃত্যু। সংবাদমাধ্যম এই নিয়েই প্রশ্ন করবে। তাই কী ভাবে এই প্রতিক্রিয়া জানানো উচিত জানি না। আমি আমার প্রতিক্রিয়া জানাব। পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা রইল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ

পরবর্তী সংবাদ

সম্পর্ক ভালো ছিল না, তবু স্ত্রীর বেতনেই চলত নানার সংসার?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM