বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা
জাতীয়

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৫ এএম
পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। আদালতটির কার্যক্রম অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন।

দক্ষিণ আফ্রিকার সাবেক বিচারক ও প্রসিকিউটর নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা এলো। পিল্লাই আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন এবং গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিযুক্ত করা জাতিসংঘের একটি কমিশনেরও নেতৃত্ব দিয়েছেন।

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আইসিসি বলেছে, এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আদালত সতর্ক করে বলেছে, ইতিহাস এই মুহূর্তের বিচার করবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করবে। তার ভাষায়, আদালতটি একটি ‘বেপরোয়া প্রতিষ্ঠান’। এর মাধ্যমে নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালটির বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দীর্ঘদিনের বিরোধিতা আরো জোরালো হলো। রুবিও বলেন, আমরা এই বেপরোয়া আদালতের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করব, এর অর্থের উৎস বন্ধ করে দেব এবং আমাদের বিরুদ্ধে কাজ করার সক্ষমতা পঙ্গু করে দেব। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও মার্কিন জনগণ এই ভুয়া আইসিসির এখতিয়ারের অধীন নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, আইসিসি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলেরই গভীর আপত্তি রয়েছে। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করার উদ্দেশ্যে আদালতটি প্রতিষ্ঠিত হয়েছিল, বিশেষ করে যেসব অপরাধের বিচার সংশ্লিষ্ট পক্ষগুলো অন্যথায় নাও করতে পারে। তবে রুবিওর দাবি, আদালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো দৃঢ়তা একমাত্র ট্রাম্পই দেখিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে দুই দলই একমত। কিন্তু এই হুমকি চিরতরে শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো দৃঢ়তা কেবল প্রেসিডেন্ট ট্রাম্পেরই রয়েছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, হয় আইসিসি তাদের হুমকি দেওয়া বন্ধ করবে, নয়তো আমরা আইসিসিকেই শেষ করে দেব। আইসিসির বিরুদ্ধে এই প্রচারে যুক্তরাষ্ট্র তার মিত্রদেরও পাশে চায় বলে জানিয়েছেন রুবিও। এসব মিত্রের মধ্যে ইউরোপের কয়েকটি ন্যাটো সদস্য দেশ ও জাপান রয়েছে। রুবিও বলেন, আমরা আশা করি, আমাদের মিত্ররা—যাদের অনেকেই আইসিসির সদস্য এবং প্রতিরক্ষার জন্য মার্কিন সেনাদের ওপর নির্ভরশীল—এই বেপরোয়া আদালতকে নিয়ন্ত্রণে আনবে। তিনি আরো বলেন, তারা তা না করলে যুক্তরাষ্ট্র আইসিসিকে ধাপে ধাপে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না মার্কিন নাগরিকদের জন্য হুমকি শেষ হয়।

এক বিবৃতিতে আইসিসি বলেছে, নিষেধাজ্ঞার লক্ষ্য আদালতের কর্মীদের ভয় দেখানো এবং এর কার্যক্রম ব্যাহত করা। তবে এসব পদক্ষেপে আদালত তার দায়িত্ব পালনে পিছপা হবে না। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা ‘আইনের শাসন এবং আন্তর্জাতিক আইনব্যবস্থার মূল ভিত্তির ওপর আঘাত। এটি সেই মৌলিক নীতিকেই আঘাত করে, যার অর্থ—আইনের ঊর্ধ্বে কেউ নয়।

আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে বিবৃতিতে বলেন, গুরুতর অপরাধের অগণিত ভুক্তভোগীর স্বার্থে আদালত স্বাধীনতা ও নিরপেক্ষতার সঙ্গে তার দায়িত্ব পুরোপুরি পালন করে যাবে। এ ক্ষেত্রে আদালত কেবল আইন ও প্রমাণের ভিত্তিতেই কাজ করবে।

আদালতটি তার ১২৫টি সদস্যরাষ্ট্রকে প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আদালতের ভবিষ্যৎ এখন সেই রাষ্ট্রগুলোর হাতেও রয়েছে, যারা এটি প্রতিষ্ঠা করেছে।

আইসিসি আরো বলেছে, ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে গণহারে নৃশংসতার শিকার ব্যক্তিরা জানতে চাইবে—তাদের সুরক্ষার জন্য প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান যখন আক্রান্ত হয়েছিল, তখন আমরা কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলাম।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের এখতিয়ারভুক্ত এলাকায় আইসিসির যেকোনো সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি আদালটির সঙ্গে বিদ্যমান সব ধরনের ব্যবসায়িক লেনদেন বন্ধ করার জন্য মার্কিন কোম্পানি ও ব্যক্তিদের ছয় মাস সময় দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এক বাবার ৬ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছায়েদ উল্লাহর স্বপ্নপূরণের গল্প

পরবর্তী সংবাদ

বিমানবন্দরে ডিআইজি পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM