শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেছে। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)।

আহত দুই আসামি হলেন—মোহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতের দিকে যাচ্ছিল পুলিশের পিকআপ ভ্যানটি। পথে মনিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ