শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৩:২৫ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৩:২৫ পিএম
‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের কাজ শেষ করে তিনি দুবাইয়ে বসবাস করবেন বলে জানিয়েছেন। এ জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার ৯ অক্টোবর হুমায়ুন কবীর জানান, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে মসজিদ নির্মাণের কাজ শেষ করবেন তিনি। এরপর দুবাইয়ে চলে যাবেন। রেজিনগর আসনের উপনির্বাচনে তার ছেলে হেরে যাওয়ার পরপরই এ ঘোষণা দেন তিনি।

এর আগে হুমায়ুন কবীর জানিয়েছিলেন, শিগগিরই সব ধরনের রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি। এবার ভারত ছাড়ার পরিকল্পনার কথাও জানালেন।

মুর্শিদাবাদ জেলার মুসলিম-অধ্যুষিত রেজিনগর আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। দলটির প্রার্থী শঙ্কররাভ সরকার ৭৫ হাজার ৮১৬ ভোটের ব্যবধানে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদকে পরাজিত করেছেন।

এই নির্বাচনে বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত করতে গত দুই মাস ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুর্শিদাবাদ জেলা পুলিশের কর্মকর্তারা কাজ করেছেন বলে অভিযোগ করেছেন হুমায়ুন কবীর।

তার দাবি, ‘এটি জনগণের রায় নয়; এই আসনে বিজেপির জয় নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ