শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৪:৩৫ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৪:৩৫ পিএম
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন এই ক্রিকেটার।

এদিকে চোটের কারণে আসন্ন সিরিজে খেলতে পারবেন না পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের এই লড়াই। এরপর ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই সিরিজে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াডলিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ