বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ
খেলাধুলা

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৯:১৭ পিএম·সর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৯:১৭ পিএম
বার্সাকে হেয় করতে গিয়ে ফুটবলেরই ক্ষতি করছে রিয়াল, লাপোর্তার অভিযোগ

‘নেগ্রেইরা মামলা’ ঘিরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বন্দ্ব যেন থামছেই না। কাতালান ক্লাবটির বিরুদ্ধে রেফারিদের প্রভাবিত করার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। অভিযোগের পক্ষে প্রায় ৫০ হাজার পৃষ্ঠার নথিও জমা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

তবে এই বিতর্কের অবসান চান বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ ও ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

লাপোর্তার অভিযোগ, বার্সেলোনার বিরুদ্ধে চলমান প্রচারণার নেপথ্যে রয়েছেন পেরেজ ও তার নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ। তার মতে, নিজেদের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা এড়াতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই এমন অবস্থান নিয়েছে মাদ্রিদ।

বার্সেলোনার বর্তমান সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন লাপোর্তা। তার ভাষায়, ক্লাব এখন ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে এবং চারদিকে প্রশংসা পাচ্ছে। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই অর্জনের গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করছে।

‘নেগ্রেইরা মামলা’ প্রসঙ্গে বার্সা সভাপতি বলেন, বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাঁর ক্লাবকে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। তবে মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় অভিযোগগুলোর ভিত্তি দুর্বল বলে মনে করেন তিনি। শেষ পর্যন্ত বার্সেলোনা এই মামলা থেকে দায়মুক্তি পাবে বলেও আশাবাদী লাপোর্তা।

রিয়াল মাদ্রিদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, প্রতিপক্ষ ক্লাবটি ধারাবাহিকভাবে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ তুলে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তদন্ত দীর্ঘায়িত করা কিংবা বিতর্ক উসকে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের উদ্দেশ্য পূরণ করতে চাইলেও শেষ পর্যন্ত পিছু হটতে হবে বলে মন্তব্য করেন তিনি।

লাপোর্তার ভাষায়, ‘তারা বার্সেলোনার ক্ষতি করতে চাইছে। কিন্তু আমার মনে হয়, বিষয়টি শুধু আমাদের ক্ষতি করার মধ্যে সীমাবদ্ধ নয়; তারা আসলে ফুটবলেরই ক্ষতি করছে।

পেরেজের নেতৃত্বাধীন ক্লাবটির সমালোচনা আরও জোরালো করে বার্সা সভাপতি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়ানো যেন রিয়াল মাদ্রিদের অভ্যাসে পরিণত হয়েছে। উয়েফা থেকে শুরু করে ইউরোলিগ—বিভিন্ন ক্ষেত্রেই তাদের বিরোধিতামূলক অবস্থান দেখা যায় বলে অভিযোগ তার। লাপোর্তার দাবি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবটি নিজেদের সম্মান, স্বীকৃতি ও বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

এদিকে, ‘নেগ্রেইরা মামলা’সংক্রান্ত বেশ কিছু নথি রিয়াল মাদ্রিদের কাছ থেকে পেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এসব নথিতে বার্সেলোনা এবং স্পেনের রেফারি কারিগরি কমিটির সাবেক উপপ্রধান হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে ঘিরে চলমান তদন্তের বিভিন্ন তথ্য রয়েছে।

উয়েফার নৈতিকতা ও শৃঙ্খলা বিভাগের তদন্তকারীরাও নথিগুলো হাতে পেয়েছেন। চলমান পর্যালোচনার অংশ হিসেবে সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো শৃঙ্খলামূলক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়নি উয়েফা।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ‘নেগ্রেইরা মামলা’ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। আর এই বিতর্কে লাপোর্তার সর্বশেষ মন্তব্য দুই ক্লাবের সম্পর্ককে আরও তিক্ত করে তুলতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

মিমের দেড়শ ও নাঈমের সেঞ্চুরি, মাহেদীর ৬ উইকেট শিকার

পরবর্তী সংবাদ

পরাজয়েও খুশি বাংলাদেশ ক্রিকেট দল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM