রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কুষ্টিয়া-মেহেরপুরে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি

কুষ্টিয়া-মেহেরপুরে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম
কুষ্টিয়া-মেহেরপুরে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিলো বিজিবি

মেহেরপুরে গাংনী উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অজ্ঞাতপরিচয় ৬ জনকে পরে ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।

এছাড়া, আরেকটি ঘটনায় কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টাও রুখে দিয়েছে বিজিবি।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি জানায়, ভোরে গাংনীর রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ২ পুরুষ ও ২ নারীসহ ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।

পরে সকাল ৮টার দিকে বিজিবি সীমান্তে অবস্থান জোরদার করলে ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প তাদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিক, সকালে পৌনে ৮টার দিকে ঠোটারপাড়া বিওপির নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে বিএসএফ ৪ জনকে পুশ-ইনের চেষ্টা করে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

বিজিবির তৎপরতায় সকাল ৮টার দিকে বিএসএফের সে চেষ্টা ব্যর্থ হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

'বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়,' বলেন বিজিবি কর্মকর্তা রাশেদ কামাল রনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ