রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ফিচার ও বিচিত্র

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১:০৮ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ১:০৮ পিএম
তুরস্কে ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

। গত শনিবার দেশটির সরকার এ-সংক্রান্ত আইন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। আগামী ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর হবে। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা কঠোর করার উদ্যোগের মধ্যে নতুন এই পদক্ষেপ নিল তুরস্ক।

গত এপ্রিলে তুরস্কের পার্লামেন্টে বিলটি পাস হয়। নতুন আইন অনুযায়ী, ১৫ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ বন্ধ করতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থাও রাখতে হবে। আইনের সপ্তম ধারায় বলা হয়েছে, সরকার-প্রদত্ত একটি ‘টোকেন’ ব্যবহার করে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করা হবে।

আইনে ১৫ বছরের বেশি বয়সি কিশোর-কিশোরীদের জন্যও বিধিনিষেধ রাখা হয়েছে। তাদের এমন কোনো সেবা দেওয়া যাবে না, যা আসক্তি তৈরি করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের নজির তুরস্কে আগেও রয়েছে। দেশটির সরকার বিভিন্নসংবাদমাধ্যমমাধ্যম ও অধিকারকর্মীদের ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ করেছে। কখনো কখনো পুরো প্ল্যাটফর্মে প্রবেশও বন্ধ করা হয়েছে।

২০২৪ সালে হামাসের নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তাকে স্মরণ করে দেওয়া পোস্ট সেন্সর করার অভিযোগে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছিল আঙ্কারা। গত সপ্তাহেও আদালতের ‘এলজিবিটি প্রচারণা’সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ ওয়েবসাইট ও তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তুরস্কের কর্তৃপক্ষ। এ ঘটনায় মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের ২০২৫ সালের এক প্রতিবেদনে তুরস্কের ইন্টারনেট ব্যবস্থাকে ‘মুক্ত নয়’ বলে বর্ণনা করা হয়েছে।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সসীমা কঠোর করার ক্ষেত্রে তুরস্ক একা নয়। অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশ এ ধরনের বিধিনিষেধ চালু করেছে বা তা চালুর বিষয়টি বিবেচনা করছে।

গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিশুদের বয়স ১৫ বছর না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ব্যবহারে বিধিনিষেধ আরোপের জন্য একটি আইনি প্রস্তাব উপস্থাপন করে। বিষয়টি নিয়ে ইইউর নেতাদের কয়েক মাসের চাপের পর এ উদ্যোগ নেওয়া হয়।

অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস ও স্পেনও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমা টানতে জাতীয় আইন প্রণয়নের উদ্যোগ এগিয়ে নিচ্ছে। যুক্তরাজ্য আগামী বছর এ ধরনের নিষেধাজ্ঞা চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কানাডাও ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের একটি বিল উপস্থাপন করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ