রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১:৪০ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ১:৪০ পিএম
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে তিশা বলেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, শনিবার একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তিশা। সেখানে যাওয়ার পথে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তিনি। এরপর ওই অনুষ্ঠানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

তিশার এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তিনি পৃথক আরেকটি স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে বলেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি’।

বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ