সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২:১৪ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০৪ এএম
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ এহতিশামুল হক হিরাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, পুরুষদের হিফজ বিভাগে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ এহতিশামুল হক হিরা ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন। পবিত্র কুরআন হিফজ করে আন্তর্জাতিক পর্যায়ে তার এই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। এ অর্জন দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আনন্দের সঞ্চার করেছে এবং বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতের চর্চা মুসলিম উম্মাহর এক অনন্য ঐতিহ্য। এহতিশামুল হকের মতো প্রতিভাবান হাফেজদের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন নতুন প্রজন্মকে কুরআন অধ্যয়ন, মুখস্থকরণ ও এর শিক্ষাকে জীবনে ধারণ করতে অনুপ্রাণিত করবে। এই সাফল্যের পেছনে তার ব্যক্তিগত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল হাফেজ এহতিশামুল হক হিরার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি তার শিক্ষক, অভিভাবক এবং মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ভবিষ্যতেও বাংলাদেশের কুরআনের হাফেজ ও ইসলামি শিক্ষায় শিক্ষিত মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্য বজায় রেখে দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ