রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৪:৫৫ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৪:৫৫ পিএম
নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে দেশের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস। রোববার সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ভারতজুড়ে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্র নিজ নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেন তিনি।

মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বলপ্রয়োগ ও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। তার অভিযোগ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাওয়া নাগরিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সৌরভ বলেন, ‘তারা ২৪ ঘণ্টা আমাদের ফোন নিজেদের কাছে রেখেছিল; আমাদের আশঙ্কা, তারা ফোন হ্যাক ও ক্লোন করেছে এবং (ভুয়া) প্রমাণ ঢুকিয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার পুলিশ বিমান থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়; শুধুমাত্র একজন ব্যক্তিকে রক্ষা করতে।

সমাজমাধ্যম এক্সে সৌরভ লেখেন, ‘মোদি-শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট—জ্ঞানেশ কুমারই এই সরকারের টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ