রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

পিকআপ ভ্যান থেকে রামদা নিয়ে নেমে আসেন কয়েকজন, হামলায় সাংবাদিক আহত

পিকআপ ভ্যান থেকে রামদা নিয়ে নেমে আসেন কয়েকজন, হামলায় সাংবাদিক আহত...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৭:০৪ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৭:০৪ পিএম
পিকআপ ভ্যান থেকে রামদা নিয়ে নেমে আসেন কয়েকজন, হামলায় সাংবাদিক আহত

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিক আহত হয়েছেন।

আজ রোববার ভোররাত ৩টার দিকে সরিষাবাড়ীর সিঙ্গুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন।

আহত মোহাম্মদ হাফিজুর রহমান ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। তিনি পত্রিকা ও এনটিভির উপজেলা সংবাদদাতা।

রাতে কাজ শেষ করে ধনবাড়ী থেকে সরিষাবাড়ীতে বাসায় ফিরছিলেন তিনি।

সাংবাদিক হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কাজ শেষে রাত ১১টার দিকে আমি সরিষাবাড়ীর দিকে রওনা হই। পথে মোটরসাইকেল নষ্ট হয়। বাইক মেরামত করে সরিষাবাড়ীর দিকে আসতে আসতে রাত প্রায় ৩টা বেজে যায়।

‘সরিষাবাড়ীর সিঙ্গুয়া এলাকায় পৌঁছালে সামনে একটি পিকআপ ভ্যান দেখতে পাই। হর্ন দিয়ে সাইড চাচ্ছিলাম। কিন্তু সাইড না দিয়ে পিকআপ থেকে পাঁচ-ছয়জন রামদা নিয়ে নেমে আসেন,’ যোগ করেন তিনি।

হাফিজুর আরও বলেন, ‘তারা প্রথমে আমার বাইকে কোপাতে থাকে। তারপর আমার বাঁ হাতে কোপ দেয়। ডাকাত ডাকাত বলে চিৎকার করলে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা এম এ রউফ বলেন, ‘তার চিৎকার শুনে আমরা ছুটে আসি, এসে দেখি আহত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কে বা কারা আক্রমণ করেছে, তা জানি না।

এ বিষয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলার সঠিক তদন্ত চাই। দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

ওসি ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ