রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, পর্যটকদের ফেরার নির্দেশ

সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, পর্যটকদের ফেরার নির্দেশ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৮:৪১ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৮:৪১ পিএম
সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা, পর্যটকদের ফেরার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ রোববার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে তাদেরকে সাজেক ছেড়ে যেতে বলা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ